ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্ল্যাহকে ৫ দিনের রিমান্ড

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হাজী রহিম উল্ল্যার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শামসাদ বেগমের আদালত এ আদেশ দেন।


আদালত সূত্রে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফেনীর সোনাগাজী এলাকার টমটম চালক জাফর আহম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য মো. হাজী রহিম উল্ল্যাহ। ঘটনা ও মামলার পর তিনি আত্মগোপনে ছিলেন।


উল্লেখ্য, ১২ অক্টোবর র‌্যাব-২ এর একটি দল তাকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

ads
ads
ads

Our Facebook Page

↑